spot_img

জনগণের খাদ্য নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর: সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা বিধানে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বুধবার (২৩ মার্চ) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে জাতিসংঘের এফএও-এর খসড়া তৃতীয় দেশ বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি৩) এবং মিটিং দ্যা আন্ডারনিউট্রিশন প্রকল্পের ফলাফল প্রকাশ শীর্ষক জাতীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষিতে বৈচিত্রপূর্ণ ও জলবায়ু স্মার্ট বিনিয়োগ আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে। এসময় তিনি তৃতীয় রাষ্ট্রীয় বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সভাপতিত্বে মি. চার্লস হোয়াইটলি, রাষ্ট্রদূত এবং প্রতিনিধি দলের প্রধান, ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মি. রবার্ট ডি. সিম্পসন, শেরে-বাংলা কৃষি বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শহিদুর রশিদ ভূঁইয়া বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ