ভারতের কাছ থেকে সেদেশের অব্যবহৃত রেলইঞ্জিনগুলো বাংলাদেশকে অনুদান হিসেবে দেওয়ার অনুরোধ জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বুধবার (২৪ মার্চ) ঢাকার রেল ভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাতের সময় এ অনুরোধ জানান তিনি।
সাক্ষাতে ভারত থেকে রেলের ব্রডগেজ কোচ, ফ্ল্যাট ওয়াগণ এবং কক্সবাজার লাইনে চালানোর জন্য ৫৪টি ট্যুরিস্ট কোচ আমদানির আগ্রহ প্রকাশ করেন রেলমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন বলে জানান ভারতীয় হাইকমিশনার। এ ছাড়া উভয়পক্ষের আলোচনায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে রেল সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।










