spot_img

১৯৭৪ সালে ৩ লাখ লোকের অনাহারে মৃত্যু হয়েছিল: ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি বার বার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেশনিং করেন। বঙ্গবন্ধুর আমলে ১৯৭৪ সালে ৩ লাখ লোকের মৃত্যু হয়েছিল অনাহারে। অথচ নোবেলজয়ী অমর্ত্য সেনের হিসেব মতে ওই সময়ে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। সুশাসনের অভাব, অনাচার, দুর্নীতির কারণে যাদের খাদ্য প্রয়োজন, তাদের কাছে খাদ্য পৌঁছায়নি।

বুধবার (২৩ মার্চ) দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার জামিন পাওয়া তার মানবিক ও নৈতিক অধিকার। এই হাইকোর্টেই এক খুনের মামলা আছে। এক রিকশাওয়ালা তার স্ত্রীকে জবাই করায় তার ফাঁসি হয়েছিল। তবে কয়েক সপ্তাহের জন্য তার জামিন হয়েছিল। খালেদা জিয়া তো কাউকে জবাই করেননি। আমি মনে করি ন্যায়ের খাতিরে খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত।

‘জাফরুল্লাহ বিএনপির কেউ না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য সম্পর্কে তিনি বলেন, মির্জা ফখরুল কী বলেছেন, তাতে আমার কিছু করার নেই। তারা যদি হারিকিরি করতে চান, আমি কী বলব। আমি বলতে চাই আন্দোলন করে দলীয় সরকারের অবসান ঘটাতে হবে। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড সোজা করে ন্যায়ের পাশে দাঁড়াতে হবে। তারা যদি তা ডেলিভার করতে না পারেন তাদের পদত্যাগ করা উচিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ