spot_img

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান ওবায়দুল কাদেরের

বঙ্গবন্ধুকে ভালোবেসে শিক্ষার্থীদের সাম্প্রদায়িকতাবিরোধী সমাজ, ভেজাল ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তাহলে দুর্নীতিকে ঘৃণা করো। বঙ্গবন্ধুকে ভালোবাসলে সন্ত্রাস, ভেজাল ও সাম্প্রদায়িক অপশক্তিকে ঘৃণা করো।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধুর সাত মার্চের ঐতিহাসিক ভাষণের সাত বিদেশি ভাষায় উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রমুগ্ধ হয়ে শিক্ষার্থীদের ভাষণ শুনেছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শিশুদের মুখে ঐতিহাসিক ভাষণ আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। তাদের মুখে বিদেশি ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এমন আয়োজনে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হবে, আগামী দিনের সম্পদ হবে।

এ সময় বঙ্গবন্ধু নিজের দেশের জনগণ ও তার কর্মে বেঁচে আছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, কোনো এক জন্মদিবসে বঙ্গবন্ধু বলেছিলেন ‘আমার জন্ম আর মৃত্যু কিসের, আমার জনগণই আমার জীবন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ