spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

রাজধানীর নিয়মিত মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামিদের কাছ থেকে এক হাজার ৬১ পিস ইয়াবা, ৫৫ কেজি ৯৩০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম হেরোইন ও ৪৫ হাজার চেতনানাশক ট্যাবলেট জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ