মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং।
শুক্রবার (২২ শে এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আলোচনায় বসতে আগ্রহী প্রতিনিধিদের ৯ই মে’র মধ্যে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানান তিনি। যদিও এই আলোচনা কবে হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি।
জান্তাপ্রধান বলেন, মিয়ানমারের মানুষ যাতে শান্তি ও উন্নয়নের সুবিধা ভোগ করতে পারে, সে জন্য সবাইকে সৎ ও খোলামেলা আলোচনা করতে হবে।











