spot_img
spot_img

সংসদে শেখ মুজিবকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. আবদুল ওয়ারেছ। একইসঙ্গে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানসহ জাতীয় নেতাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার অন্যতম নায়ক হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, “আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার অন্যতম নায়ক শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং স্বাধীন বাংলাদেশের অগ্রদূত, যিনি ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ‘ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তান স্বাধীন করো’, সেই জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।”

তবে সংবিধানে স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে আপত্তি তুলে তিনি বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে মহা অসত্য রয়েছে, তিনি ন্যায্যভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু সেই সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি জানাচ্ছি। ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন পর্যন্ত কেন সংসদে লিপিবদ্ধ করা হলো না? কাজেই দাবি করছি, এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংসদে লিপিবদ্ধ করা হোক।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ