spot_img

বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় বিএনপি: বাহাউদ্দিন নাছিম

বিএনপিকে আর হত্যা-খুনের রাজনীতি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। দলটির খুনের রাজনীতি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাছিম বলেন, বিএনপির কোনো নেতার বক্তব্যকে খাটো করে দেখার উপায় নেই। তাদের একটাই লক্ষ্য শেখ হাসিনাকে কীভাবে হত্যা করা যায়। তাদের খুনের রাজনীতি ধ্বংস হয়ে গেছে।

বিএনপি শেখ হাসিনাকে কবরে পাঠিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় উল্লেখ করে এই নেতা আরও বলেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বিএনপিকে মোকাবিলা করে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা হবে। বাংলাদেশকে ধ্বংস করার ক্ষমতা কারো নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ