spot_img

বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে ঘরে ফিরিয়ে দেওয়া হবে : হানিফ

রাজনৈতিকভাবে বিএনপিকে বয়কট করার দাবি জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করে ঘরে ফিরিয়ে দেয়া হবে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক কিছুই হতে পারে না। এ হত্যার হুমকির মাধ্যমে প্রমাণ হয় যে বিএনপি একটি সন্ত্রাসী দল। মিছিলের নামে আজ ভাঙচুর করেছে তারা। শান্তিপূর্ণ কর্মসূচি পছন্দ করে না বিএনপি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ভেবেছে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের পতন ঘটানো যাবে। সেটা সম্ভব হবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড করে, হুমকি-ধামকি দিয়ে পার পাওয়ার সুযোগ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ