spot_img

দুর্নীতি মুক্ত পরিচ্ছন্ন গাজীপুর হাতপাখা প্রতীকে ভোট দিন: মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান

২৫ মে সকালে ভোট কেন্দ্রে গিয়ে হাতপাখা প্রতীকে নিজের, পরিবারের সদস্য ও মহল্লাবাসীর ভোটদান নিশ্চিত করতে গাজীপুর মহানগরীর ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।

গাজী আতাউর রহমান বলেন, দুর্নীতি দুঃশাসন মুক্ত পরিচ্ছন্ন গাজীপুর সিটি করপোরেশন গড়তে কোনরকম কারচুপি বা ফলাফল পাল্টানোর পরিস্থিতি দেখা দিলে তা প্রতিরোধে সাধ্য অনুযায়ী পদক্ষেপ নিয়ে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি।

আজ মঙ্গলবার (২৩ মে) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম,পুবাইল, সদর মেট্রো, সালনা, বাসন, গাছা, কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় জটিকা সফর করে হতপাখা প্রতিকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ২৫ মে এর নির্বাচনে কোনরকম ভোট ডাকাতি ও কারচুপি হলে সারাদেশে এর প্রতিক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশন দেশে বিদেশে চরমভাবে ঘৃনিত হবে। দেশে সংকট আরো ঘনিভূত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ