বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, গুজুবে কান দিবেন, বিভ্রান্ত হবেন না।
শুক্রবার (২৩ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক বিজ্ঞপ্তি বলা হয়, সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরীর অপচেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।











