spot_img

অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে উন্নতি কিংবা অবনতি কোনোটাই হয়নি। কেবিনে রেখে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলের নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ম করে প্রায় প্রতিদিনই হাসপাতালে দেখতে যান খালেদা জিয়াকে।

বুধবার (২২ জুন) রাতে হাসপাতালে দলীয় প্রধানের সঙ্গে দেখা করে এসেছেন মির্জা ফখরুল। এর বাইরে মাঝে-মাঝে দলের অন্য নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ম্যাডামের অবস্থা খুব বেশি ভালো না। চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন তাকে। ওনার তো অনেক রোগ। আজ এটা ভালো তো, কাল আরেকটা খারাপ। এভাবেই যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ