spot_img
spot_img

পুনরায় উৎপাদনে ফিরছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালীর পায়রা বন্দরে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার টন কয়লা নিয়ে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা। কয়লা আসায় পুনরায় উৎপাদনে ফিরছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র।

শুক্রবার (২৩ জুন) পায়রা বন্দরের ট্র্যাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লাবোঝাই করে ছাড়ার ১০ দিন পর পায়রা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আথেনা। বৃহস্পতিবার রাত ৩টা থেকে জাহাজটি ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করছে। এ কয়লা খালাস করতে আরও ২-৩ দিনের মতো সময় লাগবে।

তিনি আরও বলেন, আগামী ২৫ জুন পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। তবে প্রথমে একটি ইউনিট চালানো হবে। পরবর্তীতে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ