spot_img
spot_img

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকবো, এমন বাপের মেয়ে আমি না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় থাকার লোভে দেশের সম্পদ বিক্রি করে দেয়ার মতো বাপের মেয়ে আমি না।

শুক্রবার (২৩ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০০১ সালে আমাদের ওপর প্রচণ্ড চাপ ছিল গ্যাস বিক্রি করার। শুধু ক্ষমতার লোভে বাংলাদেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকবো, সেই বাবার মেয়ে আমি না। আমরা সেটা চাইনি, কিন্তু মুচলেকা দিয়েছিলেন খালেদা জিয়া।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয়েছিল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য। দেশের মানুষের মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করে দিয়েছে আওয়ামী লীগ।

দেশসেবায় আওয়ামী লীগের অবদান তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পর যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের সেবক হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সুষ্ঠু পরিকল্পনা নিয়ে উন্নয়ন কাজ শুরু হয় জানিয়ে তিনি বলেন, অনেকে অনেক কথা বলেন। কেউ বলেন, কিছুই নাকি হয়নি। তাদের বলতে চাই, বিএনপি ক্ষমতায় থাকতে কোথায় ছিল দেশ? আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।’

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে মানুষের একটু কষ্ট যাচ্ছে। তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। অনেক চক্রান্ত আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের আমূল পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে জনগণের জন্য; জনগণের সেবা করতে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ