spot_img

আমেরিকা প্রকৃতপক্ষে ‘শান্তি চায়’: জেডি ভ্যান্স

আমেরিকা প্রকৃতপক্ষে ‘শান্তি চায়’ বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেন, ইরানের সঙ্গে আমেরিকা স্থলযুদ্ধে যেতে চায় না, বরং ‘পরমাণু হুমকি বন্ধ করে’ ভবিষ্যতের জন্য ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান চায়।

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

জেডি ভ্যান্স রোববার জানিয়েছেন, ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য।

সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই, আমরা যুদ্ধ করছি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে”।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ