spot_img
spot_imgspot_img

আগামী মাসে বৈঠক করবেন ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী মাসে উজবেকিস্তানে একটি বৈঠক করতে পারেন বলে জানা গেছে।

উজবেকিস্তানের সমরখন্দে ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বার্ষিক সম্মেলনে এই দুই বৈঠক করতে পারে।

শুক্রবার (২২ জুলাই) পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানানোর জন্য তিন দিনের সফরে পাকিস্তান গেছেন এসসিও মহাসচিব ঝাং মিং।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ সম্মেলনে যোগ দেবেন। ফলে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। গত ছয় বছরের মধ্যে প্রথমবার দুই প্রধানমন্ত্রী এক জায়গায় উপস্থিত থাকবেন।

কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, শেহবাজ ও মোদির মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ দুজনেই দুই দিনের জন্য একই জায়গায় থাকবেন। ভারত এখনো অনুরোধ না করায় বৈঠকের কোনো কাঠামো তৈরি হয়নি। যদি এমন অনুরোধ করা হয়, সেক্ষেত্রে পাকিস্তানের প্রতিক্রিয়া ইতিবাচক হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ