spot_img
spot_img

সংকট জর্জরিত শ্রীলঙ্কাকে ফের সহায়তার প্রস্তাব দিয়েছে জিনপিং

ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। আর এই সংকট থেকে উদ্ধার পেতে দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাহসিংহেকে ফের সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার (২২ জুলাই) চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহের শপথ নেওয়ার পর দেশটির নতুন প্রেসিডেন্ট ও জনগণের উদ্দেশে বার্তা দিয়েছেন শি জিনপিং।

সিসিটিভিকে চীনের প্রেসিডেন্ট বলেছেন, আমি বিশ্বাস করি, বর্তমানে শ্রীলঙ্কায় যে অর্থনৈতিক ও সামাজিক সংকট চলছে, তা কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারবে দেশটি; এবং সংকট কাটিয়ে ওঠার এই যাত্রায় আমি আমার সাধ্য ও ক্ষমতা অনুযায়ী প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এবং শ্রীলঙ্কার জনগণকে সহায়তা করতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ