ভারতের রাষ্ট্রপতি হিসেবে আগামী (রবিবার) ২৫ জুলাই সকাল ১০টা ১৪ মিনিটে শপথ গ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সচিবালয়ের তরফে শপথ গ্রহণ অনুষ্ঠানের কর্মসূচি জানানো হয়েছে।
এতে জানানো হয়, শপথগ্রহণের পর সকাল ১০টা ২৩ মিনিটে নতুন রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন।
গত ২১ জুলাই ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারান তিনি।
ইতিহাস গড়ে ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটারে করা এক পোস্টে মোদি লিখেন- ইতিহাস রচিত হলো ভারতে। এই জয়ের জন্য তাকে অনেক অভিনন্দন।
হিন্দুত্ববাদী বিজেপি মনোনীত রাষ্ট্রপতি মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের। এর আগে তিনি ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র:হিন্দুস্তান টাইমস











