spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২৮ হাজার ৬৪৪ পিস ইয়াবা, ৫৯.৩৯ গ্রাম ১২৭ পুরিয়া হেরোইন, ৩৯ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ২০ লিটার দেশিমদ উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ জুলাই) সকাল ছয়টা থেকে শনিবার (২৩ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ