চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় মূলহোতাসহ চারজনকে আটক করেছে র্যাব।
শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিস্তারিত ব্রিফিং করবেন অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।
এর আগে রোববার (১৭ জুলাই) রাতে চবির এক ছাত্রী পাঁচজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী।











