spot_img
spot_img

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় রাজি নয় জেলেনস্কি

গত ৫ মাসের অভিযানে রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেসব ফের মুক্ত করার আগ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বা কোনো প্রকার শান্তি আলোচনায় যাবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (২২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, (ইউক্রেনে) যুদ্ধবিরতি ঘোষণা কিংবা তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের শান্তি আলোচনাকে এগিয়ে নিতে রাশিয়া সবসময়ই ইতিবাচক। কিন্তু ইউক্রেনের তরফ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো গঠনমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তার এই অভিযোগের তীব্র সমালোচনা করে ওয়াল স্ট্রিট জার্নালকে জেলনস্কি বলেন, তারা (রুশ বাহিনী) আমাাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে এখানে এলো, জনগণকে হত্যা করল, ১ কোটি ২০ লাখেরও বেশি মনুষকে বাস্তুচ্যুত করল…আর এখন বলছে— ইউক্রেন আলোচনা করতে চাইছে না!

spot_img
spot_img
spot_img

সর্বশেষ