spot_img

সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া সংলাপের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নিতে হবে। তা না হলে রাজপথে সমাধান হবে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘মিট দ্য ওক্যাব’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে একদিকে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে বিভিন্ন খাত সামাল দিতে ব্যর্থ হচ্ছে সরকার। তারা জনগণের সমস্যা সমাধানে ফেল করেছে। দ্রব্যমূল্য আকাশচুম্বী। সরকারের ভয়াবহ দুর্নীতিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে তারা এর কোনো সমাধান দিতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ