spot_img

মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা

আজ মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা।

শনিবার (২৩ জুলাই) রাত ১২টায় শেষ হচ্ছে সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। এদিকে দীর্ঘ নিষেধাজ্ঞার ফলে জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। প্রাণচাঞ্চল্যতা ফিরে আসবে আলীপুর মহিপুরের মৎস্য আড়তগুলোতে এমন প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের।

জেলে হাবিব মুন্সি বলেন, ৬৫ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা এ উপকূলের পুরো পুরিই মেনে চলেছে। কিন্তু ভারতীয় এবং মায়ানমারের জেলেরা তা মানছে না। নিষেধাজ্ঞা চলাকালীন তারা আমাদের জল সীমানায় প্রবেশ করে নির্বিঘ্নে মাছ শিকার করে নিয়ে যায়।

কুয়াকাটা ও আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, শনিবার রাত বারোটার পর ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। জেলেদের মাঝে উৎসাহ বিরাজ করছে। দীর্ঘ দিন পর গভীর সমুদ্রে যাবে মৎস্য আহরণে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ