spot_img
spot_img

এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ মাসের জেল

খিলগাঁও এলাকার একটি বাড়ির তত্ত্বাবধায়ককে ৩ মাসের জেল এবং আরেকটি বাড়ি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক খিলগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো বলেন, জেল জরিমানা করে মানুষকে এডিস মশার প্রকোপ হতে রক্ষা করা যাবে না। আমরা কাউকে জেল জরিমানা করতেও চাই না। কিন্তু কোনও মানুষ যখন ডেঙ্গু রোগের বিস্তার ঘটার সহায়ক ও ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে, তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে দণ্ড আরোপ করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ