সরকার কুরআন-সুন্নাহর বাইরে কিছু করছে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, সরকার কুরআন-সুন্নাহর বাইরে কিছু করছে না। শেখ হাসিনার সরকার এ দেশে মদের লাইসেন্স দেয় না। ইসলাম শিক্ষায় মানুষদের কিভাবে আধুনিক শিক্ষায় আলোকিত করা যায় তার চেষ্টা করছে সরকার।
সোমবার (২৩ আগস্ট) পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীদের এমএ পাসের মর্যাদা দিয়েছে সরকার। ৫০০ মাদরাসাকে উন্নয়ন প্রকল্পে নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।
জেলা ইমাম সমিতির সভাপতি মীর ফারুক আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কক্তব্য রাখেন ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু।












