spot_img

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাবঞ্চিত রাখার ব্যবস্থা করা হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার মধ্যে সব কিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাবঞ্চিত রাখার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীতে বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে প্রতিনিয়ত জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করে ফখরুল বলেন, তাদের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। হাজার হাজার মানুষ রাস্তায় চলছে ফিরছে কিন্তু শুধু শিক্ষা প্রতিষ্ঠানই খুলছে না। অর্থাৎ দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষা না পায় সে ব্যবস্থাই তারা করছে।

ফখরুল আরও বলেন, টিকার মজুত নেই। কিন্তু সরকার গণটিকা কার্যক্রমের ঘোষণা দিয়ে প্রতিনিয়িত মিথ্যাচার করছে। জনগণের সাথে প্রতারণা করছে। সব ব্যর্থতা মাথায় নিয়ে আওয়ামী লীগের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ