spot_img
spot_img

কাতার বিশ্বকাপে নিরাপত্তা দেবে পাকিস্তান, খসড়া চুক্তি অনুমোদন

চলতি বছরের শেষের দিকে কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তা সেবা দেওয়ার জন্য পাকিস্তানের মন্ত্রিপরিষদ খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে। এ চুক্তির আওতায় কাতারে সেনা পাঠাবে পাকিস্তান।

সোমবার (২২ আগস্ট) পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব এ কথা জানান।

তিনি জানান, দোহা ও ইসলামাবাদের মধ্যে খসড়া চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাতার সফরে যাবেন। তবে কখন ২ দেশের মধ্যে চুক্তিটি সই হবে তা এখনো নিশ্চিত নয়।

পাক প্রধানমন্ত্রীর সফরে ২ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শাহবাজ দোহায় একটি ফুটবল স্টেডিয়ামে যাবেন। সেখানে বিশ্বকাপকে ঘিরে কাতার সরকারের নানান উদ্যোগের বিষয়ে তাকে জানানো হবে।

মন্ত্রিপরিষদের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, কাতার ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপে নিরাপত্তার বিষয়ে পাকিস্তানের সহায়তা চেয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তাব অনুযায়ী ২ দেশের জন্য খসড়া চুক্তি তৈরি হয়। এই চুক্তির মাধ্যমে ২ দেশের এক অপরের প্রতি দায়বদ্ধতা, নিরাপত্তার জন্য নিয়োজিত সেনাদের প্রয়োজনীয় দক্ষতা ও পারদর্শিতাকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা এবং সেনাদের সংখ্যা নির্ধারণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ