spot_img
spot_img

পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বক্তব্য অসাংবিধানিক উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় জিডির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইরশাদ হোসেন রাশেদ আজ শাহবাগ থানায় একটি জিডি করেছেন। সেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ আব্দুল মোমেনের বক্তব্য অসাংবিধানিক উল্লেখ করে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ