spot_img
spot_img

সরাসরি প্রধানমন্ত্রীর আশ্বাস শুনতে চান চা-শ্রমিকরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস কারো মাধ্যমে নয়, সরাসরি শুনতে চান সিলেটের চা বাগানের শ্রমিকরা। সরাসরি প্রধানমন্ত্রীর আশ্বাস শুনতে চান চা-শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দীর্ঘ সময় সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েত কমিটির বৈঠক শেষে ৩০০ টাকা মজুরির দাবিতে আবারও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন চা শ্রমিকরা।

কাজে না গিয়ে কর্মবিরতি পালনে বাগান পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তের পর এভাবেই মিছিল করে বিভিন্ন বাগানের শ্রমিকেরা সমাবেশস্থল ত্যাগ করেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে সিলেটের লাক্কাতুরা গল্ফ ক্লাবে সমাবেশে বসেন ২৩ বাগানের পঞ্চায়েত, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতাসহ শ্রমিকরা। ২ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করে কাজে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি শুনতে চান শ্রমিকরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ