spot_img

বিএনপি উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আন্দোলনের নামে নাশকতা করার চিন্তাভাবনা করছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামাত উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য আন্দোলনের নামে নাশকতা জ্বালাও-পোড়াও করার চিন্তাভাবনা করছে। তাদের প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, সবকিছুর পেছেনে একটি সূত্র রয়েছে। একই কায়দায় দুইটি গণহত্যা করা হয়েছে। আর এসবেরপেছনে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তার বংশধর তারেক রহমান জড়িত। তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা শুধু কতিপয় বিপথগামী সেনা সদস্যের কোনো পরিকল্পনায় ছিলো না। দেশের বাইরে পাকিস্তান ও তাদের পশ্চিমা মিত্রদের পরিকল্পনায় এ হত্যাকান্ড হয়েছে। দীর্ঘদিনে এ প্ল্যাট ফরম তৈরি করা হয়েছিলো। নেপথ্যে থেকে এ হত্যাকান্ডে লিয়াজো করেছিলো জিয়াউর রহমান।

তিনি বলেন, বিএনপিনেতারা মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। পলাতক খুনী তারেক রহমান বলছেনগ্রেনেড হামলার জন্য শেখ হাসিনা দায়ী। তার প্রশ্ন মুক্তাঙ্গনে আওয়ামী লীগের জনসভা ছিলো, বঙ্গবন্ধু এভিনিউয়ে কিভাবে গেলো। তারেক এসব কোথায় পেলো। খুনী, দুর্নীতিবাজ তারেকের মিথ্যাচার সবকিছুকে ছাড়িয়ে গেছে। এরা ২১ আগস্টের পেপার পত্রিকা দেখেনি?

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ