বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

প্রধান উপদেষ্টার কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আমেরিকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শুল্ক কমিয়ে ২০ শতাংশ করতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার।

শনিবার (২৩ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। আমেরিকার সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত। সেখানে রপ্তানি আরও বাড়বে।

তিনি বলেন, নেগোশিয়েশনের সময় অন্যান্য মার্কেটের সঙ্গে প্রভাব কী হবে, সেটা মাথায় রেখেই দরকষাকষি করা হয়েছে। আমেরিকায় রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ