spot_img

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, সব মতের মানুষের সমন্বয়ে কালীগঞ্জের উন্নয়ন করা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধের অভিযোগ থাকলে তা পুলিশকে জানাতে হবে এবং আইনের মাধ্যমেই অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে।

রোববার (২৩ আগস্ট) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, সম্প্রতি গণপিটুনিতে হত্যার মতো ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

তিনি বলেন, কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। অতীতে রাজনীতিতে যারা ভুল করেছেন, তাদের ভুল সংশোধনের সুযোগ রয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে একসঙ্গে স্থানীয় নির্বাচনে কাজ করতে হবে।

তিনি ‍আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষ সেবা নিতে আসেন। তাদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে বিশৃঙ্খলা বা দ্বন্দ্বে না জড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ