মাহবুবুল মান্নান
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী যুবসমাজের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ তাওহিদী ছাত্রজনতার এক আদর্শিক ঠিকানা। প্রখ্যাত ওলামা-মশায়েখের হাতে গড়া ঐতিহ্যবাহী এ দ্বীনি ছাত্র সংগঠনের অবদানে ৫৪ বছরের সুদীর্ঘ পথপরিক্রমায় গড়ে উঠেছে ইসলামী আন্দোলনের অনেক নির্ভীক সিপাহসালার, একনিষ্ঠ দাঈ, বিজ্ঞ রাজনীতিবিদ, সুবক্তা, প্রাজ্ঞ লেখক, সত্যনিষ্ঠ সাংবাদিক ও দক্ষ সংগঠক। যাঁরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় খতীবে আযম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত “ঈমানদীপ্ত কাফেলা ইসলামী ছাত্রসমাজ” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইসলামাবাদী বলেন, সফলতার এ ধারা অক্ষুণ্ণ রেখে সাংগঠনিক অভিযাত্রা তরান্বিত করতে “ঈমানদীপ্ত কাফেলা ইসলামী ছাত্রসমাজ” শীর্ষক প্রকাশনাটি নবতর উজ্জীবনী চেতনার প্রতীক হিসেবে কাজে আসবে।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সন্ধিক্ষণে এ সংগঠনের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব, তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর রচিত “ঈমানদীপ্ত কাফেলা ইসলামী ছাত্রসমাজ” নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের বিপ্লবী ইতিহাস-ঐতিহ্য ও সংগ্রামী অবদানের চম্বুকাংশ নিয়ে প্রকাশিত এ বই সংগঠনের সক্রিয় নেতা-কর্মীদের আরও উদ্দীপিত করবে এবং ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের জাগিয়ে তুলবে।
খতীবে আযম রহ. মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় মজলিসে শুরা ও উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা হাফেজ ছালামতুল্লাহ। তিনি বলেন, ইসলামী ছাত্রসমাজের বুনিয়াদ রচিত হয় আকাবিরে দেওবন্দের হাতে। মকবুল এ সংঠনের ইতিহাস-ঐতিহ্য নিয়ে “ঈমানদীপ্ত কাফেলা ইসলামী ছাত্রসমাজ” নামক বই প্রকাশ একটি যুগান্তকারী পদক্ষেপ। এমন সাহস, উদ্যম ও কর্মনিষ্ঠার মাধ্যমে এ বিপ্লবী কাফেলার যাত্রাকে বেগবান করতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের প্রাক্তন সংগঠন সচিব, বাংলাদেশ ইসলামী যুবসমাজের প্রতিষ্ঠালগ্ন আহবায়ক মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় অর্থ সচিব ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, জেলা সহ-প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম, সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের, রামু উপজেলা যুগ্ম-সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, কক্সবাজার শহর সাংগঠনিক সম্পাদক মুফতি ইউছুফ মক্কী, তরুণ লেখক হাফেজ সাইফুল ইসলাম, আহমদ ছৈয়দ ফরমান, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব ও কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, জেলা সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, যুগ্ম-সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন।
এছাড়াও রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, তরুণ কবি শফিকুল ইসলাম, সংগঠনের কক্সবাজার কলেজ বিভাগীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীম খুবাইব, ছাত্রনেতা হাফেজ নুরুল আলম, সিরাজুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ দেলোয়ার হোসাইন, আব্দুল করিম, মোহাম্মদ নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে সংগঠনের প্রতিষ্ঠাতাবৃন্দ ও মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত, অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা, দেশ ও জাতির শান্তি- সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।










