শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

’৭২ সালের সংবিধান কেটে জরুরি অবস্থা জারি করেছিল আ. লীগ: আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এ আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ, যারা ১৯৭২ সালের সংবিধান কেটে-ছিঁড়ে জরুরি অবস্থা জারি করেছিল। স্বাধীনতাকামী, মুক্তকণ্ঠে যারা কথা বলতো, রক্ষীবাহিনী দিয়ে তাদেরকে হত্যা করেছে। তাদের ইনডেমনিটি দিয়েছিল এ আওয়ামী লীগ।

শনিবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, এ আওয়ামী লীগ হচ্ছে, সেই আওয়ামী লীগ, যারা স্বৈরশাসক এরশাদকে সমর্থন করেছিল। অথচ তারাই আজ বড় বড় কথা বলে। বড় কথা বলার দিন শেষ, এখন জবাবদিহি করতে হবে। দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, আগুন যখন চারপাশ থেকে লাগে, সেই আগুন নেভাতে অনেক লোক লাগে। আওয়ামী লীগে এখন লোক নাই। যারা আছেন, তারা স্বার্থবাদী। তাদের দিয়ে এ আগুন নেভাতে পারবে না।

আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, তাকে নিয়ে আলোচনায় বসেন। যদি খালেদা জিয়াকে মুক্তি না দেন, তাহলে ৭৫-৮১ সাল পর্যন্ত আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল তাই হবে। সেই অবস্থা আপনার ঘরের বিভীষণ যারা আছে, তারাই করবে। তাদেরকে আপনি দমন করতে পারবেন না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ