spot_img

‘যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের অস্তিত্ব বিপন্ন হবে’

যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (২৩ অক্টোবর) ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন ২০২১-২২ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শ ম রেজাউল করিম বলেন, এ দেশের মানুষ কখনোই সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেয়নি। যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের অস্তিত্ব বিপন্ন হবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও এস এম ফেরদৌস আলম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ