চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জিয়ানগর এলাকায় ককটেল বানানোর সময় বিস্ফোরণ হয়ে পৌরসভা যুবলীগের সহ-সভাপতি ও জিয়ানগর উসকাঠিপাড়ার শহিদুল ইসলাম শহিদ (৩৮) ও তার মা ফাহমিদা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে পৌর যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় শহিদ ও তার মাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাদের রাজশাহীতে পাঠিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ আনসারুল জানান, রাত ৯টা ১৫ মিনিটে হাসপাতালে তাদের আনা হয়। শহিদের মুখ ও তার মায়ের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।











