spot_img

ভৈরবে হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সাংবাদিকদের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। .

spot_img
spot_img
spot_img

সর্বশেষ