spot_img
spot_img

করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স

করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। সোমবার (২২ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ফ্রান্স টুয়েন্টিফোর সূত্রে এই তথ্য জানা যায়। জিন ক্যাসটেক্স এখন ১০ দিনের আইসোলেশনে থেকে কাজ করছেন।

জানা যায়, ৫৬ বছর বয়সী জিন ক্যাসটেক্স স্থানীয় সময় সোমবার সকালেও ব্রাসেলসে ছিলেন। সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ও ইউরোপের মন্ত্রী ক্লেমেন্ট বিউনও ছিলেন তার সফর সঙ্গী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ