spot_img
spot_img

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৫ আরোহীর মৃত্যু

বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে বাসে আগুন লেগে নিহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। অগ্নিদগ্ধ ৭ জনকে দেশটির রাজধানী সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় ভোররাত ২টার দিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল বলে জানা গেছে। বাসটিতে উত্তর মেসিডোনিয়ার নম্বর প্লেট ছিল।

সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের একজন কর্মকর্তা জানান, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার নাগরিক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ সরকারি টেলিভিশনকে জানান, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ