spot_img
spot_img

পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর, প্রথমবার অনুষ্ঠিত হবে ফাযেলান সম্মেলন

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক সভা আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে প্রথমবারের মতো জামিয়া থেকে ফারেগ হওয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় ‘ফাযেলান সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) জামিয়ার শিক্ষক মাওলানা আকরাম সাদী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর থেকে জামিয়ার ৮৭তম বার্ষিক সভার কার্যক্রম শুরু হবে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে। এতে দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ ও স্কলাররা বক্তব্য রাখবেন।

এ ছাড়া জামিয়া থেকে ফারেগ হওয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো ‘ফাযেলান সম্মেলন’ নামে একটি কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামিয়া থেকে ফারেগ হওয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ফাযেলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশন’-এর ব্যবস্থাপনায় আগামী বুধবার (২৫ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফাযেলান সম্মেলন বাস্তবায়ন পরিষদের সদস্য মাওলানা মোজাম্মেল হক চৌধুরী জানান, বুধবার (২৫ নভেম্বর) বাদ আছর জামিয়ার সম্মেলন কক্ষে অনুষ্ঠান শুরু হবে। এতে খোশগল্প, স্মৃতিচারণা, আলোচনা সভা, আপ্যায়ন ও কার্ড বিতরণ পর্বসহ বিভিন্ন আয়োজন থাকবে।

জামিয়ার বার্ষিক সভা ও ফাযেলান সম্মেলন সফল করতে দেশের অন্যতম বৃহৎ এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি উভয় আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ