মালয়েশিয়ায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতিতে মৃতের সংখ্যা ৩৭ ছাড়িয়েছে। এছাড়া বন্যায় নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।
বৃহ্স্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আক্রিল সানি আবদুল্লাহ সানি।
তিনি ক্ষতিগ্রস্তদেরকে এই ধরনের কার্যকলাপে অবলম্বন না করে অস্থায়ী ত্রাণ কেন্দ্রে (পিপিএস) আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সেখানে খাবার এবং সাহায্য পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে খাবারের অভাবে একটি সুপারশপ থেকে পণ্যসামগ্রী লুটপাটের অভিযোগে ৩১ জন কে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শনিবার মাত্র ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে মালয়েশিয়ার ১৩টি রাজ্যে মোট নয়টি রাজ্য বন্যায় প্লাবিত হয়। বন্যা উপদ্রুত রাজ্যগুলো হচ্ছে পেরাক, সেলাঙ্গর, তেরেঙ্গানু, নেগ্রি সেম্বিলান, মেলাকা, পাহাং, কেলান্তান, জহুর বারু ও পেনাং।











