spot_img

ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বোমা বিস্ফোরণ; ২ জন নিহত

ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় স্থানীয় আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২জন নিহত ও ৪জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ লুধিয়ানার জেলা ও নগর দায়রা আদালতের ওয়াশরুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের শব্দ শুনেই আদালতের বাইরে উপস্থিত হন অসংখ্য মানুষ। তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো জায়গা ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসে দশটি ফায়ার সার্ভিসের গাড়ি। শুরু হয় উদ্ধার কার্য। ঘটনাস্থলের একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় ছয়তলা ভবনের ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। আইনজীবীদের কর্মবিরতি ফলে এদিন আদালতে মানুষের উপস্থিতি তেমন একটা ছিলো না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেকটাই এড়ানো গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ