করোনা পরিস্থিতির সীমাবদ্ধতার কারণে নতুন বছরে সারাদেশে বই উৎসব করা সম্ভব না। তবে বছরের রীতি অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষের জন্য বছরের প্রথম দিন বই দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে। আর এই বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে “পাঠ্যপুস্তক উৎসব” এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরদিন ১ জানুয়ারি থেকে সারা দেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে।
প্রধানমন্ত্রীর কাছে থেকে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গত ১৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে তিন শিক্ষার্থীরা তালিকা চেয়েছে। যাদের হাতে বই তুলে দেবেন প্রধানমন্ত্রী।










