spot_img

দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না: কৃষিমন্ত্রী

দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, আমরা দেশকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিতে চাই। কেউ আমাদের পেছন থেকে টেনে ধরলেও কাজ হবে না। যদি কেউ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চান তাহলে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সংগঠন ও দেশের জনগণ তাদের প্রতিহত করবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। কে তিনবারের প্রধানমন্ত্রী বা পাঁচবারের প্রধানমন্ত্রী ছিলেন সেটা কোনো বিষয় নয়। তাকে বিদেশ যেতে অনুমতি দেবে কী দেবে না সেটা আইনের বিষয়। এদেশে তার জন্য পর্যাপ্ত চিকিৎসা বিষয়টি চিকিৎসকরাই নিশ্চিত করবেন। দেশ অচল করে দেওয়া হবে। এমন হুমকি দিয়ে কোনো লাভ হবে না।

আব্দুর রাজ্জাক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উপকূলীয় এলাকায় বন্যা ও লবণাক্ততা প্রতিনিয়ত বাড়ছে। ফলে ধান চাষ ব্যাহত হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধানের কার্যকর উপায় হচ্ছে লবণাক্ততা ও জলমগ্নতাসহিষ্ণু ধানের উন্নত জাত উদ্ভাবন। বাকৃবির একদল বিজ্ঞানী প্রায় এক দশক ধরে কাজ করে চলেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ