spot_img
spot_img

অবশেষে যৌথভাবে কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিচ্ছে কাতার-তুরস্ক

সবরকম জল্পনা কল্পনার পর এবার যৌথভাবে কাবুল বিমান বন্দর পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে তুরস্ক ও কাতার।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তুরস্কের আনাদোলু এজেন্সির সূত্রে এই তথ্য পাওয়া যায়।

সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কাবুল বিমানবন্দর পরিচালনার ব্যাপারটি নিয়ে তুরস্ক এবং কাতারের প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ধরনের সমঝোতা হয়। এ লক্ষ্যে গত ৭ ডিসেম্বর তুরস্ক ও কাতারের কোম্পানিগুলো সম-অংশীদারিত্বের ভিত্তিতে একটি স্মারকে স্বাক্ষর করে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। তিনি উপস্থিত থেকে এই চুক্তি করেন।

চুক্তির পর কাতারের টেকনিক্যাল ডেলিগেশন টিমের সঙ্গে আলোচনা করতে তুরস্কের একটি টিম দোহায় যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ