spot_img
spot_img

বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দেশ স্বাধীন করেছিলেন : মেয়র আতিকুল

বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে দেশ স্বাধীন করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সকল ধর্মের, সকল বর্ণের মানুষ একসাথে মিলেমিশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে। সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে “সম্প্রীতির সংগ্রামে আমরা” শিরোনামে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, বিভিন্ন আচার অনুষ্ঠানে সবাই একত্রিত হবে। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, অপসংস্কৃতি তখনই দূর হবে যখন সাংস্কৃতিক কার্যক্রম আমরা চালাবো।

ডিএনসিসি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

তিনি বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সঙ্গে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে। শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ