spot_img
spot_img

ভারতে বাস খাদে পড়ে তিন অফিসারসহ ১৬ সেনা নিহত

ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি বাস খাদে পড়ে ৩ অফিসারসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর সিকিমের লাচেনে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এনডিটিভি।

বিবৃতিতে বলা হয়, সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর বাসটি। পাহাড়ি বাঁকে বাসটি ঘোরাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো হয় এবং আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই বাসে ২০ জন সেনা সদস্য ছিলেন। নিহত সেনা সদস্যরা কোন রেজিমেন্টের, তা এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন অফিসার পদমর্যাদার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ