ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক সন্ত্রাসীর গুলিতে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র ও সেলুনের কাছে এ গুলির ঘটনা। ঘটনাস্থলটি গা দ্যুলেস্ট স্টেশন থেকে খুব দূরে নয়।
হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। কী কারণে এই হামলা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আটক সন্ত্রাসী ফরাসী নাগরিক, দুটি হত্যাচেষ্টার ঘটনার জন্য তিনি পুলিশের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।











