spot_img

ভারতের প্রথম যুদ্ধবিমান চালক মুসলিম কন্যা সানিয়া মির্জা

ভারতে প্রথম মুসলিম নারী হিসেবে যুদ্ধবিমানের পাইলট হলেন উত্তর প্রদেশের সানিয়া মির্জা। সম্প্রতি ন্যাশনাল ডিফেন্স একাডেমির ফাইটার পাইলট হওয়ার পরীক্ষায় পাস করেন তিনি।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যের মধ্যে সেরা হওয়া এই সানিয়া ডিফেন্স একাডেমির (এনডিএ) পরীক্ষায় সামগ্রিকভাবে ১৪৯তম স্থান পেয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর চাকরিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

চলতি বছর ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) পরীক্ষায় নারী-পুরুষ মিলিয়ে মোট ৪০০টি আসন ছিল। এরমধ্যে নারীদের জন্য ১৯টি এবং ফাইটার পাইলটদের জন্য ছিল মাত্র দু’টি আসন।

এ সাফল্যে সানিয়া জানায়, ইংরেজিতে ভালোভাবে কথা বললেই যে যোগ্য প্রার্থী হিসেবে বেশি কদর পাওয়া যায়, এই ধারণা ভুল বলে মনেকরি। হিন্দি মিডিয়ামে পড়েও সফল হওয়া যায় এটাই প্রমাণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ