spot_img

সরকারকে হঠাতে না পারলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে : আমান

বর্তমান সরকারকে হঠাতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়বে বলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১০ দফা দাবিতে ৩০ ডিসেম্বরের গণমিছিল সফল করার লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল সর্বাত্মকভাবে সফল করতে হবে। গণমিছিলে রাজনীতিবিদদের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটাতে হবে। কারণ আজকের সঙ্কট শুধু বিএনপির সঙ্কট নয়। এই সঙ্কট সমগ্র জাতির সঙ্কট।

তিনি বলেন, আজকে বিএনপির গণজোয়ার ঠেকাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। আমদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অনেক নেতাকর্মীকে তারা অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।

আমান বলেন, কোনো ষড়যন্ত্রই আমাদেরকে রুখতে পারবে না। এই সরকারের হাত থেকে দেশ ও সাধারণ মানুষকে রক্ষার জন্য ৩০ ডিসেম্বরের যুগপৎ কর্মসূচি সফল করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ